1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ময়মনসিংহে অবৈধ ক্লিনিকে অভিযান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২

তিন দিনের মধ্যে দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশের পর অন্যান্য স্থানের মতো ময়মনসিংহেও শুরু হয়েছে অভিযান। শনিবার (২৮ মে) বিকেলে নগরের চরপাড়া এলাকায় ছয়টি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন ময়মনসিংহের সিভিল সার্জন মো. নজরুল ইসলাম।

অভিযানে অনুমোদন না থাকায় একটি ক্লিনিক সিলগালাসহ পাঁচটির অপারেশন থিয়েটার বন্ধ করে দেওয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, চরপাড়া এলাকায় অবস্থিত মুন ডায়াগনস্টিক সেন্টার, রেনেসা হাসপাতাল, সিটি হাসপাতাল, শাপলা ক্লিনিক, লাবীব হাসপাতাল ও হিকমত কার্ডিয়াকে অভিযান চালানো হয়। অভিযানে সিটি হাসপাতালকে সিলগালা করে দেওয়া হয়।

এ ছাড়া যথাযথ কাগজপত্র দেখাতে না পারা এবং চিকিৎসক না থাকায় বাকি পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে আগামী তিন দিনের মধ্যে ভর্তি থাকা রোগীদের সরিয়ে নিতে বলা হয়েছে এবং অপারেশন থিয়েটার বন্ধ করে দেওয়া হয়েছে।

সিভিল সার্জন বলেন, ইতোমধ্যে আমরা ময়মনসিংহের অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা তৈরি করেছি। তালিকা ধরে আমরা নিয়মিত সেগুলোতে অভিযান চালাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি