1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহের ২০ ইউপির ১০টিতেই জয়ী স্বতন্ত্র প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

চতুর্থ ধাপে ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা উপজেলার ২০ ইউনিয়নের পরিষদের নির্বাচনে ১০টিতেই স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। ৯টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। একটি ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

গৌরীপুরের ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২টিতে নৌকা, ৭টিতে স্বতন্ত্র এবং উপজেলার সিধলা ইউপির ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে।

গৌরীপুরে বিজয়ীরা হলেন মইলাকান্দায় স্বতন্ত্র প্রার্থী মো. রিয়াদুজ্জামান রিয়াদ (আনারস), গৌরীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়রত আলী (নৌকা), অচিন্তপুরে স্বতন্ত্র প্রার্থী মো. জায়েদুর রহমান (মটরসাইকেল), মাওহা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল ফারুক (ঘোড়া), সহনাটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল (নৌকা), বোকাইনগরে স্বতন্ত্র প্রার্থী মো. আল মুক্তাদির শাহীন (ঘোড়া), রামগোপালপুরে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল আমিন জনি (আনারস), ডৌহাখলায় স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ূম (ঘোড়া), ভাংনামারীতে স্বতন্ত্র প্রার্থী মো. নেজামুল হক (আনারস)।
অপরদিকে তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়নের ৭টিতে নৌকা ও ৩ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন তারাকান্দা ইউনিয়নে খাদেমুল আলম শিশির (নৌকা), বানিহালায় আলতাফ হোসেন খন্দকার (নৌকা), গালাগাঁওয়ে আব্দুর রহমান (নৌকা), ঢাকুয়ায় ইকরামুল হক তালুকদার (নৌকা), রামপুরে আজিজুর রহমান বুলে (নৌকা), কামারিয়ায় আজারুল ইসলাম সরকার (নৌকা), বালিখাঁয় শামছুল আলম (নৌকা), কামারগাঁওয়ে নাইমুর রহমান উজ্জল (চশমা), বিসকায় শাকের আহমেদ বাবুল (ঘোড়া) এবং কাকনী ইউনিয়নে আ. খালেক তালুকদার (ঘোড়া)।

গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার ও তারাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম সাইদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি