1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ময়মনসিংহের ফুলপুরে স্কুলছাত্রের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

ময়মনসিংহের ফুলপুরে মায়ের সাথে অভিমান করে আজমাইল হাসান আদিল (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা দুইটার দিকে উপজেলার ছনধরা গ্রামে এ ঘটনা ঘটে।

আদিল ছনধরা গ্রামের নিয়াজ মুর্শেদ মিলন ও রূপালী আক্তার দম্পতির ছেলে ও হাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আদিল বেলা ২টার দিকে তার স্কুল ড্রেসে অন্য কাপড়ের রং লাগানো দেখে বাড়ির সামনে তার মায়ের সাথে রাগারাগি করে। এক পর্যায়ে সে বসতঘরের দিকে চলে যায়। তার বড় বোন জান্নাতুন নূর (১৫) বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলেও দরজা না খোলায় নূরের চিৎকারে সবাই জড়ো হয় এবং ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে ঘরের আড়ার সাথে আদিলকে ঝুলন্ত অবস্থায় পায়।

খবর পেয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে এসআই জাহিদ হাসান সবুজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি