1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১

ফুলপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ‘শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা’ প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, ওসি ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান প্রমুখ।

বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল বলেন, নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নারীদেরকে সামনে এগিয়ে যেতে হবে।

সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সকল ক্ষেত্রে নারী পুরুষে সুষম অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারীই জাগরণের পাথেয়। তাই নারীদেরকে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে সকল কাজে অংশ নেওয়ার বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি