1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ময়মনসিংহের জেলা প্রশাসকের বদলির আদেশ স্থগিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের বদলির আদেশের প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে। নির্বাচনের কারণে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষে নির্বাচন কমিশনের সুপারিশ ক্রমে জেলা প্রশাসক, ময়মনসিংহের বদলির আদেশ ২৮ ফেব্রুয়ারী ২০২১ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) নির্বাচন কমিশনের উপসচিব মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বদলির আদেশের প্রজ্ঞাপন স্থগিত করার তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন নির্বাচনে সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে ফলাফল ঘোষণার পনের (১৫) দিন সময় অতিক্রান্ত না হওয়া পর্যন্ত জেলা প্রশাসক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ-কে ‍নির্বাচন কমিশনের সহিত পরামর্শ ব্যতিত বদলি না করার বিধান রয়েছে। উল্লেখ্য ১৪ ফেব্রুয়ারী ময়মনসিংহ জেলার ফুলপুর এবং ত্রিশাল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং ৩০ জানুয়ারি ভালুকা, ঈশ্বরগঞ্জ ও গৌরিপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিধিমালা অনুসারে জেলা প্রশাসক কুমিল্লা, জেলা প্রশাসক ময়মনসিংহ, জেলা প্রশাসক ঝিনাইদহ, জেলা প্রশাসক ভোলা-এর বদলির আদেশ ২৮ ফেব্রুয়ারী ২০২১ তারিখ অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশিত না হওয়া পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। একই ভাবে জেলা প্রশাসক রাঙ্গামাটির বদলির আদেশ ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। তাছাড়া জেলা প্রশাসক দিনাজপুর, জেলা প্রশাসক কুষ্টিয়ার বদলির আদেশ ৩০ জানুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি