1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মোহাম্মদপুরে দেড় লাখ টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে দেড় লাখ টাকার জাল নোটসহ জীবন আহমেদ পলাশ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে রায়েরবাজার দুর্গা মন্দির গলিতে দেলোয়ার জেনারেল ট্রেডিং নামে একটি মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার জীবন আহমেদের বাড়ি বগুড়া সদর উপজেলার রহমান নগর এলাকায়। তিনি আসাদুজ্জামান ওরফে রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি হাজারীবাগের ঝাউসার এলাকায় পুরাতন সিয়াম স্কুলের পাশে বসবাস করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ওসমান মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জীবন আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক লাখ ৪৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সব নোট ছিল এক হাজার টাকার বান্ডিল।

এসআই মাসুম আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন আহমেদ স্বীকার করেছেন যে তিনি কামরাঙ্গীরচর এলাকা থেকে জাল টাকা সংগ্রহ করে মোহাম্মদপুরসহ আশপাশের দোকানে ব্যবহার করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি