1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১০ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রশস্তের প্রস্তাব, সড়ক বিভাগের কাছে প্রতিবেদন চাইল পিএমও বেফাঁস মন্তব্যের জেরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার নারায়ণগঞ্জে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬ গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মিছিল ও বিক্ষোভ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ১০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

রোববার (২১ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- সজীব সর্দার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজি, কবির, আলী রাজ হুসাইন, স্বপন, সিরাজ, মো. হেলাল হোসেন, আসাদ উদ্দিন।

জুয়েল রানা বলেন, আজ (রোববার) সকালে রাজধানীর কলেজগেট এলাকায় মিছিল করার চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আটক ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি