1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে এবার দুদক মহাপরিচালকের আইফোন ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটাহাঁটি করার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। এ সময় ৩ ছিনতাইকারী তার আইফোন, মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নিয়ে যায়।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে হাঁটাহাঁটির সময় ছিনতাইয়ের শিকার হন প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা। এ সময় আইফোনের পাসওয়ার্ডের জন্য সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত করে এবং বাম চোখে ঘুসি মেরে জখমও করা হয়েছে তাকে। উপায় না দেখে পাসওয়ার্ড দিতে বাধ্য হন তিনি।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় রবিবার মামলা করেছেন দুদক মহাপরিচালকের স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘আমরা গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করছি। এখনো অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। আশা করি দ্রুত আপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’

এজাহারে অভিযোগ করা হয়, অজ্ঞাতনামা তিন ব্যক্তি চাপাতি ও সামুরাই নিয়ে তার কাছে এসে ভয় দেখিয়ে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, ২০ হাজার টাকা ভর্তি মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার বর্ণনা দিয়ে মামলায় বলা হয়, এরপর তারা আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে মোতাহার হোসেনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে। পাসওয়ার্ড বলার পর তারা অটোরিকশায় করে পালিয়ে যায়।

মামলায় বলা হয়, ছিনতাই হওয়া মোবাইল ট্র্যাক করে আসামিদের অবস্থান শনাক্ত করে তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানালে মোহাম্মদপুর থানার টহল টিম তাজমহল রোডে গিয়ে আসামিদের আটকের চেষ্টা করলেও তারা বাইকে করে পালিয়ে যায়।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত থাকা অবস্থায় ২০২৪ সালের ১৭ মার্চ দুদকের মহাপরিচালকের দায়িত্বে আসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি