1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মোহনগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

নেত্রকোনার মোহনগঞ্জে অস্ত্র মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি শামীম ওরফে হীরা মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শামীম উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের মানশ্রী গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে ঢাকার কাফরুল থানায় দায়েরকৃত একটি অস্ত্র মামলায় আদালত শামীমকে তার অনুপস্থিতিতে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আদেশের পর থেকেই তিনি পলাতক ছিলেন। এরই মধ্যে একদিন এলাকায় আসে শামীম। গোপন সংবাদের ভিত্তিতে তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গত রবিবার গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে পুলিশ তাকে আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি