1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

মোহনগঞ্জে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

নেত্রকোনার মোহনগঞ্জে আব্দুল আওয়াল মবিন (৩৫) নামে মাদকাসক্ত এক ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা থানায় অভিযোগ করেছেন। আজ রবিবার দুপুরে উপজেলার গাগলাজুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফার স্ত্রী হেলেনা বেগম নিজেই বাদি হয়ে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় লিখত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার গাগলাজুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফার মাদকাসক্ত ছেলে আব্দুল আওয়াল মবিন দীর্ঘদিন ধরে মদ-গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে আসছে। এলাকার বিভিন্ন লোকজনের সাথে খারাপ আচরনসহ ঝগড়া-ঝাটি করে সে। তখন থেকেই তাকে ভাল করার জন্য তার মা হেলেনা আক্তারসহ তার আত্মীয়-স্বজনেরা চেষ্টা করে আসছিল। এমনকি তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন লোকজনের সাথে মারামারি করার অপরাধে থানায় একাধিক অভিযোগও রয়েছে।

এ অবস্থায় মবিন বেশ কিছুদিন ধরে মাদকের টাকাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে তার মা হেলেনা বেগমসহ পরিবারের লোকজনের উপর নানাভাবে অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিল। এমনকি পরিবারের লোকজন তার কথার অবাধ্য হলে সে তার মাসহ পরিবারের লোকজনদের অকথ্য ভাষায় গালমন্দ করত এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করত। এমনকি সে তার মাসহ পরিবারের লোকজনদেরকে মারধোর করারও চেষ্টা করে।
এ অবস্থায় আজ রবিবার দুপুরে নিরুপায় হয়ে তার মা হেলেনা বেগম নিজেই মোহনগঞ্জ থানায় এসে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্য মো, আব্দুল আহাদ খান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত করে দ্রুতই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি