1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মোহনগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩৫ জন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নেত্রকোনার মোহনগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আজ বুধবার মোহনগঞ্জ পৌরসভার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত রতন মিয়া (২৬), বিকাশ (২৮), রানা মিয়া (৩০), নুরুল আমীন (৫০), সোহাগ (২৬), হাসান (৩৫) ও রেজাউল করিমকে (৫০) মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫১ রাউন্ড গুলি ও ১০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এখন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে অটোরিকশার ভাড়া আদায়কে কেন্দ্র করে মাঘান বাজারে উপজেলার বিরামপুর ও বড়কাশিয়া গ্রামের দুই অটোচালকের মধ্যে ঝগড়া বাধে। পরে এই ঝগড়াকে কেন্দ্র করে ওই দুই গ্রামের লোকজন পৌরসভার রেলস্টেশন এলাকায় জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ১৫টি অটোরিকশা এবং ১০-১২টি দোকান ভাঙচুর ও মালামাল লুট করে। সংষর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন।

বিরামপুর গ্রামের নুর মোহাম্মদ নামের এক অটোচালকের দাবি, হামলার সময় তাঁর অটোরিকশাসহ ৫০টি অটোরিকশা ভাঙচুর ও বহু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

বড়কাশিয়া বিরামপুর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অনেক দোকান লুটপাট করা হয়। পরে জনপ্রতিনিধিদের সহায়তায় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অটোরিকশার ভাড়া আদায়কে কেন্দ্র করে দুই অটোচালকের মধ্যে ঝগড়ার সূত্র ধরেই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি