1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী

মোটরসাইকেলে চিকিৎসকের ভুয়া স্টিকার লাগিয়ে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

চলমান কঠোর বিধিনিষেধে মোটরসাইকেলে জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসকের স্টিকার লাগিয়ে ঘুরছিলেন আহসান নামের এক যুবক। মুখে ছিল না মাস্ক। তবে শেষ রক্ষা হলো না তার। বিষয়টি সন্দেহ হয় ভ্রাম্যমাণ আদালতের। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল রহস্য। তিনি কোনো চিকিৎসক নন একই সঙ্গে তার মোটরসাইকেলের লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ। ফলে তাকে গুনতে হয়েছে জরিমানা।

মঙ্গলবার (৬ জুলাই) ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে সেনাবাহিনীর চেকপোস্টে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ বলেন, ‘সরকারি বিধিনিষেধ অমান্য করায় তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ওই যুবকের মোটরসাইকেলের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় তাকে আরও ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি