1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

মেয়েকে বাঁচাতে জীবন দিলেন জুলেখা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জীবন দিয়ে মেয়েকে বাঁচিয়েছেন মা। বন্যার পানিতে ডিঙ্গি নৌকা ডুবে গেলে মেয়েকে বাঁচাতে পানিতে ডুবে প্রাণ গেল এক মায়ের। মঙ্গলবার দুপুরের দিকে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যাকবলিত জুড়াইল গ্রামে পানি উঠায় ছেলে মেয়েসহ ৮ জন বাড়ির সামনের হাওড়ে ডিঙ্গি নৌকায় উঠে ঘুরতে যাচ্ছিল। এতে হারেছ মিয়ার ৭ বছরের স্কুলপড়ুয়া মেয়ে তানজিনা আক্তার নৌকায় ছিল। হঠাৎ নৌকা উল্টে গিয়ে পানিতে পড়ে যায়।

নৌকাতে থাকা হারেছ মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৩৮) মেয়েকে বাঁচাতে মেয়েকে এক হাতে আর ভাতিজিকে আরেক হাতে ধরে রেখে পানিতে হাবুডুবু খাচ্ছিল। একপর্যায়ে পানির স্রোতের সঙ্গে লড়াই করে পানিতে ডুবে যায় জুলেখা।

স্থানীয় লোকজন নৌকা নিয়ে মেয়েসহ সবাইকে বাঁচাতে পারলেও জুলেখাকে পানিতে খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় উদ্ধার করে। নৌকায় থাকা সেলিম নামে এক কিশোর আহত হয়। তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মায়ের লাশ জড়িয়ে মেয়ে তানজিনা আক্তার আহাজারি করছে। মেয়ের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে গেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার জানান, বন্যার পানিতে ছোট্ট ডিঙ্গি নৌকায় ছেলে মেয়েসহ ৮ জন ছিল। হঠাৎ উল্টে গেলে সবাই পানিতে পড়ে যায়। জুলেখা সঙ্গে সঙ্গে মেয়েকে বাঁচাতে হাতে ধরে রাখে। মেয়েকে বাঁচালেও মা পানির স্রোতে ডুবে যায়। স্থানীয়রা গিয়ে তার লাশ উদ্ধার করেন।

খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউএনও মাহমুদা বেগম, ওসি মো.আলী হোসেন ও ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার ঘটনাস্থল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি