1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

মেলান্দহে সাড়ে ৮১ হাজার লিটার সয়াবিন তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২

জামালপুরের মেলান্দহে অবৈধভাবে সাড়ে ৮১ হাজার লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সাড়ে ১০টা দিকে মেলান্দহ বাজারে দুটি দোকানের গোডাউনে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম এ জরিমানা করেন।

জানা যায়, মেলান্দহ বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজ ও জননী তেল ভান্ডারে বিভিন্ন বোতল ও ড্রামে ৫৬ হাজার ও ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত করা হয়। অবৈধভাবে ভোজ্য তেলের মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে মেসার্স তপু এন্টারপ্রাইজের মালিক শ্রী তপু সাহাকে ২০ হাজার এবং জননী তেল ভান্ডারের মালিক মো. সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার বলেন, অবৈধভাবে সয়াবিন তেল মজুতের অপরাধে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি