1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

মেয়ে হওয়ায় মিষ্টির প্যাকেটে মাটি-ইট দিলেন জামাই!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫

কন্যাসন্তান জন্ম দেওয়ায় শ্বশুরবাড়িতে মিষ্টির পরিবর্তে উপহারের প্যাকেটে মাটি ও ইটের গুঁড়া দিয়ে পাঠানোর অভিযোগ উঠেছে জামাই মোকছেদুল ইসলামের বিরুদ্ধে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে এই অমানবিক ঘটনাটি ঘটেছে। বিষয়টি রোববার (১৫ জুন) এলাকায় জানাজানি হলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রৌমারীর বড় ধনতোলা এলাকার সাহেব আলী ওরফে সব্দুল হকের ছেলে মোকছেদুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের কাজাইকাটা গ্রামের আফতার আলীর মেয়ে আছমা খাতুনের বিয়ে হয়। এক বছর সংসার করার পর আছমা কন্যাসন্তানের জন্ম দেন।

সন্তান জন্মের খবর পেয়ে গত বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মোকছেদুল শ্বশুরবাড়িতে যান। তিনি শাশুড়ির হাতে একটি মিষ্টির প্যাকেট তুলে দেন। পরে সেটি খুলে দেখা যায়, প্যাকেটে মিষ্টির বদলে রয়েছে মাটি ও ইটের গুঁড়ো।

আছমা খাতুন বলেন, বিয়ের পর থেকেই আমার স্বামী আমাকে নির্যাতন করতেন, মাঝে মাঝে টাকার জন্য চাপ দিতেন। গর্ভে সন্তান আসার পর থেকে নির্যাতন আরও বেড়ে যায়। তিনি বলতেন, ছেলে হলে সুখ পাবে, মেয়ে হলে দুঃখ। এখন মেয়ে হয়েছে, তাই এমন অপমান।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মোকছেদুল ইসলাম বলেন, আমি এক কেজি মিষ্টি আর মেয়ের কিছু কাপড় নিয়ে গিয়েছিলাম। এখন তারা বলছে প্যাকেটে মাটি-ইট ছিল! এগুলো সাজানো নাটক। আমি স্ত্রীকে নির্যাতন করিনি, বরং আমার সুখের সংসার নষ্ট করার চেষ্টা চলছে।

দাঁতভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ বলেন, ঘটনাটি আমি সরাসরি জানি না। তবে স্থানীয়দের মুখে শুনেছি, বিস্তারিত খোঁজ নিচ্ছি।

স্থানীয়দের অনেকে ঘটনাটিকে নারীর প্রতি অবজ্ঞা ও সহিংসতার একটি নজিরবিহীন উদাহরণ হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি