1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

মেট্রোরেলে প্রথম জরিমানা ১০০ টাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

মেট্রোরেল চালুর পর প্রথম জরিমানার দিলেন ইমরান হোসেন নোমান নামে এক ব্যক্তি। তিনি নিজেকে ঢাকা কলেজের শিক্ষার্থী বলে দাবি করেছেন। । তার দাবি, মেট্রোরেলে একক যাত্রার কার্ড হারানোয় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আঁগারগাও স্টেশন পর্যন্ত ভ্রমণ শেষে তিনি এ জরিমানার মুখে পড়েন বলে জানিয়েছেন।

ইমরান হোসেন নোমান জানান, উত্তরা উত্তর স্টেশন থেকে টিকিট কেটে তিনি মেট্রোরেলে ওঠেন। আঁগারগাও স্টেশনে পৌঁছে দেখেন টিকিট হারিয়ে গেছে। টিকিট ছাড়া বের হওয়ার চেষ্টা করলে তিনি আটকা পড়েন। ফলে এমআরটি কর্মকর্তারা তাকে ১০০ টাকা জরিমানা করেন।

তিনি আরও জানান, জরিমানার ১০০ টাকার মধ্যে ৬০ টাকা ভাড়া বাবদ, বাকি ৪০ টাকা কার্ডের মূল্য বাবদ।

নিজেকে ঢাকা কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে দাবি করে ইমরান হোসেন নোমান বলেন, আমাকে আবার নতুন টিকিট কার্ড সংগ্রহ করে কার্ড রেখে আসতে হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি