1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

মুরাদনগরে স্বেচ্ছাসেবী সংগঠকদের মিলনমেলা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

মুরাদনগরে স্বেচ্ছাসেবী সংগঠকদের মিলনমেলা অনুষ্ঠিত

সাজ্জাদ হোসেন শিমুল, মুরাদনগর, কুমিল্ল :
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে মানবতার শ্রেষ্ঠ দান স্বেচ্ছায় রক্ত দান এই শ্লোগানকে সামনে রেখে বৃহত্তর কুমিল্লার ব্লাড ব্যাংক, মুরাদনগর উপজেলা শাখার আয়োজনে বৃহত্তর কুমিল্লার বিভিন্ন জেলা/উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবীদের নিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী মিলনমেলায় মুরাদনগর উপজেলা শাখার পরিচালক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম সরকার।

বৃহত্তর কুমিল্লার ব্লাড ব্যাংক, মুরাদনগর উপজেলা শাখার সভাপতি সাইফ উদ্দিন সাকিব ও বৃহত্তর কুমিল্লা ব্লাডব্যাংক কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আহমেদ জয় এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বৃহত্তর কুমিল্ল ব্লাড ব্যাংক, মুরাদনগর উপজেলা শাখার উপদেষ্টা সদস্য সাইফুল করিম খান ইমন। মিলনমেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নাজমুল হাসান মঙ্গল, সোহেল রানা, ইঞ্জিঃ কফিল উদ্দিন আহম্মেদ, বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংক এর উপদেষ্টা হুমাইয়ন কবির সুমন, প্রতিষ্ঠাতা মোঃ রুবেল রানা, সভাপতি পি.সি.ডি পলাশ ৷

এছাড়া স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠানে সংগঠনের সকল স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠন থেকে আগত সকল স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।

শেষে অতিথিদেরকে বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংক মুরাদনগর শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক ও অনুষ্ঠানে আগত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কে সম্মাননা ক্রেষ্ট এবং রক্তদাতা সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি