1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মুন্সিগঞ্জে পিকনিকের ট্রলার ডুবি, ৫ মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের সুবচনী বাজারের কাছে পদ্মার শাখা নদীতে পিকনিকের উদ্দেশ্যে বের হওয়া একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কয়েস আহম্মেদ বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৫ জনের মরদেহ উদ্ধার করেছি। এর মধ্যে ৪টি মরদেহ ইতোমধ্যে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১টি মরদেহ নদীর পাড়ে রয়েছে।’

উদ্ধার কাজে যোগ দিতে ঢাকা থেকে ডুবুরি দল আসছে বলেও জানান তিনি।

আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেকান্দার বেপারী বলেন, ‘আমি আধঘণ্টা আগে খবর পেয়েছি, দুর্ঘটনাকবলিত স্থানের উদ্দেশে রওনা হয়েছি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি ওই ট্রলারে মোট ৪৬ জন ছিলেন। সেখানে পৌঁছে বিস্তারিত বলতে পারবো।’

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব বলেন, ‘নিহত ও নিখোঁজের সঠিক সংখ্যা এখনই বলতে পারছি না। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। সেখান গিয়ে জানাতে পারব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি