1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগ দিলেন হিরো আলম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগ দিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতাদের সঙ্গে একটি মিনিবাসে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ টুঙ্গীপাড়ায় শ্রদ্ধা জানাতে ও জিয়ারত করতে যান।

যাত্রা শুরুর আগে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। হিরো আলম বলেন, প্রজন্মলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন। নামের সাথে লীগ আছে কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয়।

উল্লেখ্য, গত ১৭ই জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। সেখানে তিনি নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর আগে গত ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন। এছাড়াও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি