1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

মুক্তাগাছা নিখোঁজের ৫২ ঘণ্টা পর ইসলামি বক্তাসহ চারজন উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ মার্চ, ২০২১

ওয়াজ শেষে নিখোঁজের ৫২ ঘণ্টা পর ঢাকা বাইতুর মামুর জামে মসজিদের খতিব ও ইসলামি বক্তা মীর মোয়াজ্জেম হোসেন সাইফীসহ চারজনকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) ভোর চারটার সময় মুক্তাগাছা থানায় বক্তা মীর মোয়াজ্জেম হোসেন সাইফী, গাড়িচালক ফয়সাল, ইমন ও মাহাদি হাসান থানায় উপস্থিত হন। গত রবিবার (১৪ মার্চ) ময়মনসিংহের মুক্তাগাছার দুল্লা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ধর্মসভায় ওয়াজ শেষে ফেরার পথে তারা নিখোঁজ হয়েছিলেন।

নিখোঁজ বক্তাসহ ৪ জনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ওসি দুলাল উদ্দিন আকন্দ জানান, বুধবার ভোর চারটার সময় ওই চারজন থানায় উপস্থিত হয়ে জানান, গত রবিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১২টার সময় ধর্মসভায় বয়ান শেষে রংপুরে যাওয়ার পথে র‌্যাব-১৪ এর একটি দল তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়ার পর তারা থানায় উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে জানায়। উদ্ধার হওয়ার পর মীর মোয়াজ্জেম হোসেন সাইফীসহ চারজনের লিখিত বক্তব্য রেখে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাইফীর আত্মীয় যুনায়েদ হাসান জানান, বুধবার সকালে মীর মোয়াজ্জেম হোসেন সাইফীসহ ৪ জনকে পুলিশ তাদের কাছে হস্তান্তর করেছে। তারা ফেরার জন্য রওনা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি