1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মুক্তাগাছায় সাহায্য চাইতে গিয়ে গণধর্ষণের শিকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

ময়মনসিংহের মুক্তাগাছায় তালাক দেয়া স্বামীর কাছে ফিরে যেতে সহায়তা চেয়ে একাধিক ব্যক্তির কাছে গিয়ে এক নারী গণধর্ষণের স্বীকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খলিলুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার খলিলুর রহমান উপজেলার পাহাড় পাবইজান গ্রামের বাসিন্দা। তিনি একজন পল্লী চিকিৎসক বলে জানা গেছে।

এ ঘটনায় বুধবার (১০ মার্চ) সকালে মুক্তাগাছা থানায় তিনজনের নাম উল্লেখ করে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। মামলার পর খলিলুর রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক ঝামেলার কারণে দুই বছর আগে ভুক্তভোগী ওই নারীর বিচ্ছেদ হয় স্বামীর সঙ্গে। তার সাত বছরের সন্তান বাবার কাছে থাকায় প্রায়ই স্বামীর বাড়িতে যেতেন গৃহবধূ।

এরই মধ্যে ওই নারীর পরিচয় হয় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে। ওই নারী স্বামীর কাছে ফিরে যেতে সাইফুলের কাছে সহায়তা চায়। কিন্তু সাইফুল তাকে বিয়ে করবে বলে একাধিকবার ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করেন। পরে সাইফুল বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এ ঘটনার বিচার চাইতে ওই নারী হাজির হন মুক্তাগাছা শহরের হৃদয় মোড়ের এক মানবাধিকার কর্মীর কাছে। সেখানে গিয়ে পরিচয় হয় খলিলুর রহমান নামে এক পল্লী চিকিৎসকের সঙ্গে। পরে খলিল ওই নারীকে সহায়তায় আশ্বাস দিয়ে গত সোমবার (৮ মার্চ) রাতে বিরুলিয়া গ্রামের কাদেরের বাড়িতে নিয়ে যায়।

সেখানে কাদের, খলিলুর ও তাদের আরও পাঁচ সহযোগী মিলে গ্রামের ফসলি মাঠের একটি আমগাছের নিচে ওই নারীকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায় বলে মামলার অভিযোগ থেকে জানা যায়।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, এ ঘটনায় মামলার পর একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সাইফুলসহ অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি