1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

মুক্তাগাছায় মুচলেকায় ছাড়া পেয়ে একসঙ্গে দুই শিশুকে ধর্ষণ!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

ময়মনসিংহের মুক্তাগাছায় যৌন হয়রানির ঘটনায় মুচলেকা দেওয়ার ১৬ দিন পর একসঙ্গে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় নাজমুল হক নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার বিকালে মুক্তাগাছার কাছারিঘাট গুচ্ছগ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দুল্লা ইউনিয়নের কাছারিঘাট গুচ্ছগ্রামে তিন শিশু তাদের বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় খাবার কিনে দেওয়ার কথা বলে বাড়িতে একটি ঘরের ভেতরে ডেকে নিয়ে যায় নাজমুল।

ওই সময় বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে শিশু দুই শিশুকে ধর্ষণ করে নাজমুল। শিশুদের চিৎকার চেচামেচিতে বাড়ির লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। এলাকাবাসী পাষণ্ড নাজমুলকে আটকে রেখে পুলিশে দেয়।

এলাকাবাসীর দাবি, লালন পালনের জন্য শিশুদের তাদের দাদি ও নানির কাছে রেখে শিশুদের বাবা-মা জীবিকার তাগিদে ঢাকা কাজ করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন জানান, বিভিন্ন সময় নাজমুলের বিরুদ্ধে স্কুলের শিশুদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। একই অপরাধের কারণে ১৬ দিন আগে মুচলেকা দিয়ে ছাড়া পায় সে।

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমুলকে গ্রেফতার করা হয়। ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি