1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

মুক্তাগাছায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১

ময়মনসিংহের মুক্তাগাছায় বাস-ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৯ জুন) দুপুরে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের সত্রাশিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রিতা আক্তার (২১) ও আমিনুল ইসলাম (৩৫)। রিতা ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের উজানঘাগড়া এলাকার জহিরুল ইসলামের স্ত্রী। অন্যজন আমিনুল ইসলাম একই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

মুক্তাগাছা মডেল থানার উপ পরিদর্শক এসআই শাশ্বত বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস মুক্তাগাছার সত্রাশিয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ দুজন মারা যান।

এ ঘটনায় বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি