1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুক্তাগাছায় ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার ২১ লাখ গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা উজানের ঢল ও টানা বৃষ্টিতে শেরপুরে নদ-নদীর পানি বাড়ছে গুলি করতে গিয়ে গণপিটুনিতে নিহত যুবলীগ নেতা সালিশ বৈঠকে থানায় গিয়ে আটক সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেত্রী সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৪০ প্রার্থী সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই হামের সংকট মোকাবিলাই এখন অগ্রাধিকার, পরে হবে দায়ীদের তদন্ত: স্বাস্থ্যমন্ত্রী ২০২৭ সালের পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে খালেদা জিয়ার রাজনৈতিক অধ্যায়

মুক্তাগাছায় ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার ২১ লাখ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

ময়মনসিংহের মুক্তাগাছায় বসতঘরে ঢুকে ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুক্তাগাছা উপজেলার বিরাশি মধ্যপাড়া এলাকার সৌরভ মিয়া (৩০) ও জনি (২৫)। বুধবার ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মুক্তাগাছার বিরাশি এলাকার ব্যবসায়ী আশরাফুল আলম জমি কেনার উদ্দেশ্যে ব্যবসার ৩৫ লাখ টাকা বাড়িতে সংরক্ষণ করেছিলেন। ব্যাংক হিসাব না থাকায় তিনি শয়নকক্ষের স্টিলের ট্যাংকে টাকা রেখে দেন।

ঘটনার সময় তার বাবা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে ছিলেন। বাড়িতে শুধু তার মা হাসিনা বেগম অবস্থান করছিলেন। গত ১ এপ্রিল সন্ধ্যায় তিনি পাশের বাড়িতে গেলে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে স্টিলের ট্যাংক কেটে নগদ ৩৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সুপার ময়মনসিংহের নির্দেশনায় এবং মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম অভিযান চালায়।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অবশেষে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ভাড়া বাসা থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ময়মনসিংহ কোতোয়ালী থানার চর কুষ্টিয়া এলাকায় সৌরভের খালার বাড়ির গোয়ালঘরের মাচার নিচ থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, আটক দুইজন পেশাদার চোর ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার হওয়া টাকা ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি