1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মুক্তাগাছায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ মিলল ডোবায়

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের একদিন পর আবু উবায়দা ইসলাম রাফি (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার ঘোষবাড়ি এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঘোষবাড়ি গ্রামের আবু রায়হানের ছেলে আবু সাইদকে (১৬) আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার ঘোষবাড়ি গ্রামের রাইসুল ইসলাম রাসেলের শিশুপুত্র রাফি সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী ঘোষবাড়ি বাজারের কাছে ভ্যাকু দিয়ে মাটি কাটা দেখতে যায়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি ও মাইকিং করেও রাফির সন্ধান পায়নি। এ ঘটনায় ওইদিনই থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।

মঙ্গলবার সকালে ঘোষবাড়ি বাজারের পাশে একটি ডোবার পাড়ে ওই শিশুর পায়ের জুতা দেখতে পেয়ে সেখানে খুঁজতে যায় স্বজনরা। একপর্যায়ে ডোবায় কচুরিপানার নিচে ওই শিশুর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মুক্তাগাছা থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে এবং এর সাথে কে কে জড়িত তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি