1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

মুক্তাগাছায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ নারী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

ময়মনসিংহের মুক্তাগাছায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার নারী প্রাণ হারিয়েছেন। সোমবার (৪ মে) দুপুরের আগে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীতমুখী একটি বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন নারী যাত্রীর মৃত্যু হয়। পরে গুরুতর আহত আরেক নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকচালক, হেলপার ও অটোরিকশার চালক আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করা হয় এবং তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি