1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মির্জাপুরে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে মাল্টিপ্লাগ মেরামত করার সময় বিদ্যুৎস্পর্শে রাব্বি মিয়া (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি চামারী ফতেপুর গ্রামের প্রবাসী আলম মিয়ার ছেলে এবং ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আনাইতারা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম রাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাব্বি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাড়িতে গিয়ে নষ্ট মাল্টিপ্লাগ মেরামত করার চেষ্টা করে। মাল্টিপ্লাগের লাইন চেক করার এক পর্যায়ে সে বিদ্যুৎস্পর্শ হয়ে মাটিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজ উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি