1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

মির্জাপুরে দুই ভুয়া পুলিশ আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ভুয়া পুলিশকে আটক করেছে। আজ শনিবার সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামাড়পাড়া ও চাঁনপুর থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- ভাওড়া ইউনিয়নের কামাড়পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে সুজন মিয়া (৩০) ও চাঁনপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে রাফি মিয়া (২৭)।

জানা যায়, আটককৃতরা নিজেদের পুলিশ অফিসার ও কনস্টেবল পরিচয় দিয়ে একই ইউনিয়নের মারিশানপাড়া গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির দিনমজুরের কাছ থেকে টাকা আদায় করে। খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজ শনিবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করে।

স্থানীয়রা অভিযোগ করেন, আটককৃতরা গত ২৬ মে রাতে মারিশনপাড়া গ্রামের মো. কদ্দুছ মিয়ার বাড়ির ধানকাটা এক শ্রমিককে পুলিশ পরিচয় দিয়ে ধরে নিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে তিন হাজার টাকা দিয়ে তিনি ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসে। ফিরে এসে বাড়ির মালিকসহ লোকজনকে ঘটনাটি জানান।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজ জানান, কেউ অভিযোগ করেননি। লোকমুখে জেনে তাদের আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি