1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকেলে চিড়িয়াখানার সামনে আর এস ফাহিমকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনতা।

এরপর খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে ফাহিমকে আটক করে শাহ আলী থানা পুলিশ।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলোর বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি