1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মিনায় সমবেত লাখো মুসল্লি, শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ায় সৌদি আরবের মিনা এখন লাখো হজযাত্রীর পদচারণায় মুখর। সোমবার (২৫ মে) ভোর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা মিনায় সমবেত হতে শুরু করেছেন।

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মক্কার পরিবেশ আধ্যাত্মিক আবহে ভরে উঠেছে। হজের বিধান অনুযায়ী, সোমবার দিনভর ও রাতজুড়ে মিনায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাবেন হাজিরা। দুপুর পর্যন্ত হাজিদের মিনায় পৌঁছানোর কার্যক্রম চলবে বলে জানা গেছে।

হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালনের জন্য মঙ্গলবার (৯ জিলহজ) সকালে হাজিরা মিনা থেকে আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা দেবেন। আরাফায় অবস্থান বা ‘অকুফে আরাফা’ হজের প্রধান রোকন হিসেবে বিবেচিত।

এরপর বুধবার পশু কোরবানির মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শেষ হবে এবং একই দিনে শুরু হবে পবিত্র ঈদুল আজহা উদযাপন। পরবর্তী সময়ে হাজিরা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরতে শুরু করবেন।

এদিকে মিনা ও আরাফাত এলাকায় তীব্র গরম বিরাজ করছে। সৌদি আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার আরাফার দিনে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

চরম দাবদাহ মোকাবিলায় সৌদি সরকার বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। হাজিদের স্বস্তির জন্য বাড়তি ছাউনি, মিস্ট ফ্যান, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ হাসপাতালও প্রস্তুত রাখা হয়েছে।

গরমজনিত ঝুঁকি এড়াতে হাজিদের পর্যাপ্ত পানি পান ও ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি