1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মিথ্যা মামলায় অন্যদের ফাঁসাতে গিয়ে কারাগারে বাদী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

নেত্রকোনার মদনে মিথ্যা মামলা করায় নীলিমা আক্তার (৩৫) নামের এক নারীকে বুধবার (৬ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নীলিমা আক্তার উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর পূর্বপাড়া গ্রামের শাহীন মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ এনে একই গ্রামের চারজনকে আসামি করে ২০২১ সালের ১৭ জুন দ্রুত বিচার আইনে থানায় মামলা করেন নীলিমা আক্তার। তবে মামলার তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়নি। ২৭ জুন আদালতে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ফরাজী। পরে আদালত বাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মঙ্গলবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বাদীকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি