1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মিঠামইনে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

কিশোরগঞ্জের মিঠামইন থেকে ৯ কেজি গাঁজাসহ আরিফুল ইসলাম মিজান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ বুধবার সকাল ১০টার দিকে অভিযানটি চালায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি মিঠামইনের গোপদিঘী এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা, নগদ ১৪ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেটসহ আরিফুল ইসলাম মিজানকে গ্রেফতার করে। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদেশপুর ইউনিয়নের ফরকি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার আরিফুল ইসলাম মিজানকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি