1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা

মিঠামইনের ইউএনও করোনায় আক্রান্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (১ আগস্ট) বিকালে ইউএনও প্রভাংশু সোম মহান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েক দিন ধরে হালকা জ্বর অনুভব করছিলেন। করোনা উপসর্গ থাকায় তিনি নমুনা দেন এবং রিপোর্ট কোভিড-১৯ পজেটিভ আসে।

বর্তমানে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন এবং তিনি ভালো রয়েছেন।

এ বিষয়ে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল সাফি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার শারীরিক অবস্থা ভাল রয়েছে। তাঁর হালকা জ্বর আছে। আপাতত বাসায় আইসোলেশনে থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ তাঁর সর্বক্ষণিক খোঁজখবর রাখছে।

এদিকে মিঠামইন উপজেলায় করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ উপজেলায় এখন পর্যন্ত ১ হাজার ৬০ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এর মধ্যে আক্রান্ত হন ১০৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৫ জন। বর্তমানে ২৫ জন আক্রান্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি