1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

মায়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ছেলে-পুত্রবধূর নামে মামলা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২

ময়মনসিংহ নগরীর বাঘেরকান্দা এলাকায় ফাঁসিতে ঝুলে নূরজাহান বেওয়া (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ছেলে ফারুক হোসেন ও তার স্ত্রী সাবিনা আক্তারকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

শনিবার (১৮ জুন) দুপুরে মৃতের বড় ছেলে মো. হাবিবুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। এর আগে, শুক্রবার (১৭ জুন) রাত ১১ টার দিকে বৃদ্ধার নিজ ঘরে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, জমি সংক্রান্ত বিষয়ে ভাইদের মধ‍্যে বিরোধ ছিল। ঘটনার রাতে ছোট ছেলে ফারুক হোসেন তার মাকে টানাহেঁচড়া করে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে ওই ঘরেই ফাঁসিতে ঝুলে মা আত্মহত্যা করেন। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ছেলে ও তার স্ত্রীর নামে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ঘটনার দিন রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি