1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী

মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে ময়মনসিংহে মিষ্টি বিতরণ

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে সকল অবহেলার জবাব দেওয়ায় অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার এ ক্রিকেটারের নিজ জেলা ময়মনসিংহে মিষ্টি বিতরণ ও আনন্দ র‍্যালি করেছে ভক্তরা। বুধবার বিকেলে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের তেঁতুলতলা স্কেটিং চত্বরে এ মিষ্টি বিতরণ করা হয়।

ক্রিকেট বাঁচাও আন্দোলন, ময়মনসিংহ এর ব্যানারে সেঞ্চুরি উদযাপন ও মিষ্টি বিতরণে ছিলেন এস এম রায়হান, আদর আল আমিন, এড. কামরুল ইসলাম, কবি কাঙ্গাল শাহীন, হাসনাইন সাকিব, নাদিম হোসেনসহ রিয়াদভক্তরা।

এসময় মিষ্টি বিতরণ সম্পর্কে জানতে চাইলে এস এম রায়হান জানান, দক্ষিণ আফ্রিকা বিপক্ষে পাহাড়সম রান তাড়া করতে নেমে যখন বাংলাদেশ দলের প্রায় সবাই আউট হয়ে সাজঘরে ফিরেন তখন দলকে তীরে ভেড়াতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে গেছেন বিসিবি কর্তৃক সর্বদা অবহেলিত সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। ১১১ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়ে দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে আসায় আমরা মিষ্টি বিতরণ করে তার সেঞ্চুরি উদযাপন করেছি।

আদর আল আমিন নামে আরেক ভক্ত বলেন, ময়মনসিংহের সন্তান মাহমুদউল্লাহ রিয়াদ দলকে অনেক কিছু উপহার দিলেও তিনি বরাবরই বোর্ডের অবহেলার শিকার হয়েছেন। এশিয়া কাপ থেকে বাদ দেয়া হয়েছে, বিশ্বকাপেও বাতিলের খাতায় রাখা হয়েছিল। এ নিয়ে আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি। কারণ বড় মঞ্চে তিনি কি করতে পারেন তা নির্বাচকরা না দেখলেও আমরা জানি। এবারের বিশ্বকাপে সেটার প্রমাণ আবারও দিয়েছেন এই সাইলেন্ট কিলার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি