1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

মাস্ক না পরায় ৩ লাখ টাকা জরিমানা গুনলেন চিলির প্রেসিডেন্ট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

চিলিতে জনসম্মুখে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। কিন্তু এই নিয়ম পালন না করায় দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাকে ৩ হাজার ৫০০ ডলার জরিমানা গুণতে হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ টাকা।

চলতি মাসের শুরুতে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর এক নারী তার সঙ্গে অত্যন্ত আগ্রহ নিয়ে সেলফি তুলেছিলেন। সেই সেলফিতে মাস্ক পরা ছিলেন না পিনেরা।

সমুদ্রে সৈকতে তোলা ওই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ওই নারী। এর পর দেশটিতে এ নিয়ে শুরু হয় সমালোচনা। শুধু সমালোচনাই নয়, জরিমানাও গুনতে হয়েছে চিলির প্রেসিডেন্টকে।

চিলিতে জনসমাগম স্থলে মাস্ক পরার ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি। এটা অমান্য করলে জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হচ্ছে। তবে, জরিমানা দিয়েই পার পেয়েছেন প্রেসিডেন্ট পিনেরা।

অবশ্য মাস্ক ছাড়া সেলফি তোলার পর পরই তিনি এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছিলেন। ক্ষমা চেলেও জরিমানা থেকে পার পাননি তিনি।
খবর আলজাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি