1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মালিকদের দাবি মেনেছে সরকার, যত সিট তত যাত্রী নিয়ে চলবে বাস।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, যত আসন তার সমান সংখ্যক যাত্রী নিয়েই গণপরিবহন চলবে।

বৃহস্পতিবার দুপুরে এনায়েত উল্যাহ বলেন, অর্ধেক যাত্রী পরিবহনের যে সরকারি নির্দেশনা ছিল তা বাতিল করে নতুন নির্দেশনা জারি করা হবে বলে সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম তাকে মৌখিকভাবে জানিয়েছেন।

এর আগে বুধবার বাসের ভাড়া বাড়বে কিনা সেই ব্যাপারে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৈঠকটি ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল। তবে বৈঠকে পরিবহন মালিকদের আগামী শনিবার থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়েই বাস চালাতে বলা হয়েছিল।

অন্যদিকে পরিবহন মালিকরা আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চালাতে রাজি ছিলেন না। তারা আসনের সমান সংখ্যক যাত্রী নিয়ে বাস চালাতে চেয়েছিলেন। অর্ধেক আসন খালি রেখে বাস চালাতে মালিকরা সরকারের কাছে ভর্তুকি চান। আর তাদের সমান সংখ্যক যাত্রী নিয়ে বাস চালানোর দাবি বিবেচনার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ে বিষয়টি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বিআরটিএ। এর মধ্যে আজ খন্দকার এনায়েত উল্যাহ জানালেন, আসনের সমান সংখ্যক যাত্রী নিয়েই গণপরিবহন চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি