1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মারা গেছেন ছারছীনা দরবার শরীফের পীর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের পীর বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির, হজরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। স্ত্রী ও দুই ছেলেসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ছারছীনা দরবার শরীফ ও উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ছারছীনা দারুসুন্নাত আলিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ নেছারউদ্দিন (রহ.)-এর দৌহিত্র।

তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দেশ ও দেশের বাইরে চিকিৎসা নিয়ে সর্বশেষ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবরে পিরোজপুরের ছারছীনাসহ সারা দেশের ইসলাম প্রিয় মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি