1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ

মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মায়ের সুস্থতার প্রার্থনায় এক সন্তানের নিঃশব্দ ভালোবাসার প্রকাশ মিলেছে নীলফামারীর সৈয়দপুরে। একটি মসজিদের দানবাক্সে পাওয়া গেছে সোনার কানের দুল, নগদ অর্থ ও একটি আবেগঘন চিরকুট।

ঘटनাটি শহরের সাহেবপাড়া (হানিফ মোড়) এলাকার মসজিদে আলী (রাঃ)–এ। নিয়ম অনুযায়ী বুধবার দানবাক্স খোলার সময় একটি ছোট ব্যাগের ভেতরে রঙিন কাগজে মোড়ানো অবস্থায় এসব পাওয়া যায়।

চিরকুটে লেখা ছিল, “আমার আম্মু অসুস্থ আছে, আপনারা দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়।” বিষয়টি দেখে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাজাদা আলম জানান, স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর মাধ্যমে যাচাই করে জানা গেছে, দুলটির আনুমানিক মূল্য প্রায় ১৪ হাজার টাকা। এর সঙ্গে নগদ সাত হাজার টাকাও রাখা ছিল।

মসজিদের ইমাম হাফেজ আখতার বলেন, দানের পরিমাণ নয়, নিয়তই এখানে বড়। তিনি ওই সন্তানের মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

কমিটির সভাপতি ওসমান গণীসহ সদস্যরা জানান, দানটি মসজিদের কাজে ব্যবহৃত হবে। তবে এ ঘটনার মানবিক দিকটিই বেশি আলোচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি