1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট ও দুটি বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ২০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) নিয়মিত সামুদ্রিক টহল কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত, সার্বভৌমত্ব রক্ষা এবং সামুদ্রিক এলাকায় সুশাসন বজায় রাখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, সেন্টমার্টিন লাইটহাউস থেকে প্রায় ১৯ মাইল দূরে অবস্থানকালে নৌবাহিনীর একটি টহল জাহাজ দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে। পরে ধাওয়া করে ‘মা-২’ ও ‘নিশান-২’ নামের বোট দুটি আটক করা হয়।

তল্লাশির সময় ‘মা-২’ বোট থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ বোট থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। মোট ১ হাজার ৭০০ বস্তা সিমেন্ট জব্দের পাশাপাশি বোটে থাকা ২০ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, অধিক লাভের আশায় তারা এসব সিমেন্ট মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

অভিযান শেষে জব্দকৃত সিমেন্ট, দুটি বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

সাগরপথে অবৈধ পণ্য পাচার রোধে নৌবাহিনীর এ অভিযান সংশ্লিষ্ট মহলে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি