1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

মানুষকে ভয় দেখাতেই কাজগুলো করা হচ্ছে : রিজওয়ানা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মানুষকে ভয় দেখাতেই এ ধরনের আক্রমণ করা হচ্ছে। তিনি বলেন, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, ততই নির্বাচনের পরিবেশ ভীতিকর করতে এই কাজগুলো করা হচ্ছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, সরকার জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের হীন, কাপুরুষোচিত ও চক্রান্তমূলক আক্রমণের জবাব দেবে।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যম সঠিক ভূমিকা পালন করতে পারেনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণমাধ্যম গণতন্ত্রের চর্চায় সব সময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। কিন্তু জুলাই আন্দোলনের সময় সেটার ব্যত্যয় ঘটেছে। তারা সঠিক তথ্য প্রচার করেনি, পারেনি বা করতে দেওয়া হয়নি।

তথ্য বস্তুনিষ্ঠ হতে হবে, বিকৃত নয়। গণমাধ্যমকে শক্তিশালী, গণমুখী হিসেবে দেখতে চাই। তথ্যের যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন না হয়, সেটি দেখতে চাই।
অজামিনযোগ্য মামলায় অপরাধীদের জামিন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিচারক চাইলে জামিন দিতে পারেন কিংবা কারাগারে পাঠাতে পারেন।

রিজওয়ানা হাসান বলেন, জামিন না দিলেও সমস্যা। একদিকে বলেন বিনা বিচারে জেলে আটক রাখা হয়েছে, আরেকদিকে বলেন জামিন দিতে।

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারে সরকারের অঙ্গীকার রয়েছে উল্লেখ করেন রিজওয়ানা। কিন্তু অনেক আগের ঘটনা হওয়ায় তথ্য-প্রমাণ ও আলামত নিয়ে জটিলতা আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি