1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গ্যাসভর্তি বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে অনুষ্ঠানস্থলে ‘হেলিকপ্টার বেলুন’ উড়ানো হচ্ছিল। আয়োজকদের দাবি, গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের প্রস্তুতিকালে ছিলেন এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতীকীভাবে হেলিকপ্টার বেলুনটি উড়ানো হয়। বেলুনটি গ্যাসভর্তি থাকায় বিস্ফোরণে ঘটে ভয়াবহতা।

আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। তারা তাৎক্ষণিকভাবে এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি