1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত শিক্ষার্থী মিমোর আত্মহননের ঘটনায় ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার ৫ মে থেকে বাজারে পাওয়া যাবে সাতক্ষীরার আম সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মানহানির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তার পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির; সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন। শুনানি শেষে আইনজীবী শিশির মনির জানান, ৮ সপ্তাহ অথবা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জামিন কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন তার মক্কেল।

এর আগে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করেন। গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ পরোয়ানা জারি করে।

মামলার নথি অনুযায়ী, নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় ওই পরোয়ানার নির্দেশ দেওয়া হয়। এর আগে তাকে আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল।

২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে মানহানিকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক মন্তব্য করেছেন আমির হামজা। এ ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়।

পটভূমিতে জানা যায়, ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ার একটি মসজিদে আলোচনা করতে গিয়ে তাকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে উল্লেখ করেন সংসদ সদস্য আমির হামজা। এই মন্তব্যকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে মামলার সূত্রপাত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি