1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করলেন ইউএনও

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার পৌর শহরে বেশ কিছু দিন ধরে রাস্তার পাশে অবস্থান করছিল মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধা। চলমান করোনা পরিস্থিতি ও সরকার কর্তৃক কঠোর লকডাউনের কারণে বৃদ্ধাকে উদ্ধারে কেউ এগিয়ে আসেননি।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার (১৪ জুলাই) হালুয়াঘাট পৌর শহরের ডিএস মাদরাসা সংলগ্ন আঞ্চলিক সড়কের পাশ থেকে মানসিক প্রতিবন্ধী ওই বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম। এ সময় উনার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. তৌহিদুর রহমান।

হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী ওয়ার্ডে ওই বৃদ্ধাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইউএনও মো. রেজাউল করিম ওই বৃদ্ধাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে অভিভাবক হয়ে ভর্তি করান। কয়েক দিন থাকা খাওয়ার সুবিধা না থাকায় ওই বৃদ্ধার শরীর অনেক দুর্বল বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় অনেকেই বলেন, করোনার আতঙ্কে কেউ তাকে খাবার দিচ্ছিল না। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে।

হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনীর আহমেদ বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি। তবে ওই নারীকে যদি মানসিক রোগের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয় তাহলে ওই বৃদ্ধা সুস্থ হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিষয়টি জেনে এসিল্যান্ডকে সঙ্গে নিয়ে আমি নিজে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। মহিলার হাতে কিছুটা ক্ষত ছিল। আমি বৃহস্পতিবার উনার বিষয়ে জেলা সমাজ সেবা কর্মকর্তার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি