1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

মাদ্রাসা শিক্ষার্থীদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : শিক্ষা উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

মাদ্রাসা শিক্ষার্থীদের সমাজ জীবনের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

বুধবার (১৯ মার্চ) সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাটসহ নানাভাবে শিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করেছে বিগত সরকার। এই সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারে মনোযোগী হবে সরকার।

তিনি বলেন, অতীতে পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল। যারা এ কাজে জড়িত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যেকোনো পেশায়ই খারাপ লোক থাকতে পারে, তাই বলে সবাইকে খারাপ বলা যাবে না।

এ সময় অধ্যাপক সি আর আবরার বলেন, সকল সম্প্রদায়ের মানুষের প্রতিই সংবেদনশীল হতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি