1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মাদারীপুরে ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

মাদারীপুরে ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের

জাহিদ হাসান, মাদারীপুর :
মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকার মাদারীপুর- শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কে সোমবার রাতে ব্যাটারি চালিত ইজি বাইকের সাথে ট্রাকের ধাক্কা লাগায় এনায়েত মল্লিক (৩৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। নিহত এনায়েত কালকিনি উপজেলার আটি পাড়া গ্রামের জয়নাল মল্লিকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর আলিফ রাইস মিল থেকে চাল নিয়ে শিবচর দিয়ে আসার পর মঠেরবাজার এলাকায় একটি ইজি বাইকের সাথে ধাক্কা লাগে ট্রাকের। এরপর স্থানীদের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে ট্রাক ড্রাইভারকে এলোপাথাড়ি কিলঘুষি ও পিটিয়ে আহত করা হয়।

পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে ট্রাকড্রাইভার এনায়েতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। রাতেই সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে ট্রাক ড্রাইভার মারা যায়। ট্রাক ও ইজিবাইকটি আটক করে সদর থানা পুলিশ।

নিহত এনায়েতের ভাই মনির খান বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই। আমার ভাইয়ের কাছে চাল বিক্রির প্রায় ১০লাখ টাকা ছিল। সেই টাকাও নিয়ে গেছে হত্যাকারীরা।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলামা জানান, নিহতের পরিবার হত্যার অভিযোগ এনেছে। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। ট্রাক ও ইজিবাইকটি আটক করেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি