1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

মাদারীপুরের ডাসারে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরী ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

মাদারীপুরের ডাসারে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরী ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের ডাসারে বিয়ের প্রলোভন দিয়ে-(১৫) বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ধর্ষণের ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। শনিবার সকালে অভিযুক্ত শাহীন মোল্লা-(২২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে,্ ডাসার থানার বালিগ্রাম এলাকার পশ্চিম বোতলা গ্রামের আয়নাল মোল্লার ছেলে রং মিস্ত্রী শাহীন মোল্লার সঙ্গে একই এলাকার ওই কিশোরীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর সুত্র ধরে গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ওই কিশোরীর বাড়িতে দেখা করতে আসে রংমিস্ত্রী শাহীন মোল্লা।

এসময় ওই কিশোরীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে শাহীন মোল্লা। পরে ওই কিশোরীর ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে শাহীন মোল্লা পালিয়ে যায়। এ ধর্ষণের ঘটনায় শুক্রবার রাতে ওই ধর্ষিত কিশোরীর মা বাদী হয়ে ডাসার থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে শাহীন মোল্লাকে গ্রেফতার করে।

ভুক্তভোগী কিশোরীর মা মামলার বাদী অভিযোগ করে বলেন, আমার মেয়েকে শাহীন ধর্ষণ করেছে। তাই আমি তার বিরুদ্ধে মামলা করেছি। আমি তার বিচার চাই।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, ওই কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নির্যাতিতা কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে ও গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি