1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

জামালপুরে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বালিজুড়ি এস এম ফাজিল মাদ্রাসা মাঠে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই সংগ্রাম করেছেন। ২০১৮ সালের নির্বাচন নিয়ে শেখ হাসিনাকে যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, এবারে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতার পালাবদলের যে সাংবিধানিক অধিকার তা বাস্তবায়নের জন্য শেখ হাসিনা কাজ করছেন।

বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলম কিবরিয়া কবীরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি