1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড ছাত্রলীগ নেতার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২

জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (১৭) নামে এক ওয়ার্ড ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় বাদশা (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা-মাহমুদপুর সড়কের ঝাড়কাটা বাজার ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান ওই এলাকার তোতা চৌধুরীর ছেলে এবং ঝাড়কাটা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আহত বৃদ্ধ বাদশা পাশের এলাকা মোমেনাবাদ গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মেহেদী হাসান রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিজুড়ী বাজার থেকে ঝাড়কাটায় নিজ বাড়িতে যাচ্ছিল। ঝাড়কাটা ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আহত বৃদ্ধকে বাঁচাতে মোটরসাইকেল হার্ড ব্রেক করলে চালক মেহেদী ব্রিজের রেলিংয়ের ওপর ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলটি বৃদ্ধের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দুজনই মাথায় গুরুতর আঘাত পায়।

পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে বৃদ্ধ বাদশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ছাত্রলীগ নেতা মেহেদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক মো. সুজন হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি