1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

জামালপুরের মাদারগঞ্জে মুর্শেদা খাতুন (১৮) নামের এক নববধূকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রোববার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুনারিতলা (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নববধূ ওই গ্রামের সোহাগ মিয়ার (২৩) স্ত্রী। তিনি ঘটনার পর থেকে পলাতক।

স্থানীয় সূত্র জানায়, ২৭ দিন আগে গুনারিতলা (মধ্যপাড়া) গ্রামের জহুরুল ইসলাম যদুর ছেলে সোহাগ মিয়ার সঙ্গে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৯ নম্বর কুর্মিতলা ইউনিয়নের ছোনপচা গ্রামের সালেক আকন্দের মেয়ে মুর্শেদা খাতুনের বিয়ে হয়। রোববার রাত পৌনে ১০টার দিকে বাড়ির লোকজন হঠাৎ শয়ন কক্ষে মোর্শেদার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি